খুলনা বিভাগ

যশোরে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

| April 30, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরের সাতমাইলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক (৩৮) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তার পরণে ছিলো কালো গেঞ্জি ও টাউজার। তার পরিচয় স্থানীয় কেউ জানাতে পারেনি।

খবর পেয়ে পুলিশ, পিবিআই ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

যশোরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মঙ্গলবার (৩০ এপ্রিল) রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। এদের মধ্যে একজন ৯৯৯ নম্বরে ফোন দেয়। এরপরই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে দ্রুত হাজির হয়। পরে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক তদন্তে কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি। তবে পুলিশ ধারণা করেছে ট্রেনে কাটা পড়েই তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সাতমাইলে ট্রেনে কেটে এক যুবকের মৃত্যু হয়েছে বলে গ্রামবাসী ধারণা করেছে। বিষয়টি জিআরপি ও ডিবি পুলিশ তদন্ত করছে।

স্বাআলো/এস

Debu Mallick