যশোর শহরের মনিহার সিনেমা হল এলাকায় দাঁড়িয়ে থাকা সরদার ট্রাভেলস নামে একটি পরিবহনের ভিতর থেকে এক বাস হেলপারের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) শহরের মনিহার এলাকায় পরিবহনের ভিতর থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।
নিহত হেলপার বাপ্পি (২৫)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
পুলিশ ও বাসের ড্রাইভার জানায়, মনিহার বাসস্ট্যান্ড মোড়ে মনিরুদ্দিন তেল পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে পরিবহনটি বন্ধ করে রাত তিনটার দিকে ড্রাইভার এবং সুপারভাইজার গাড়িতে হেলপার কে রেখে চলে যায়। গাড়িতে হেলপার একাই ছিলো। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে তাকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখে কোতয়ালী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহত হেলপারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্বাআলো/এস
