Uncategorized

জাহাজ থেকে ৭ জনের লাশ উদ্ধার

| December 23, 2024

চাঁদপুরের মেঘনায় জাহাজ থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখ নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (২৩ ডিসেম্বর) মরদেহের খবর পাওয়া যায়। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিলো।

বাংলাদেশ কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদপুরের নৌ-পিলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান নিহত আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা।

প্রাথমিকভাবে এখনো দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।

স্বাআলো/এস

Debu Mallick