Uncategorized

স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত কাশেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

| November 21, 2023

লালমনিহাটের আদিতমারীতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতারপাড় গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আবুল কাশেমের বিরুদ্ধে গত মাসে আগে আদিতমারী থানায় একটি মামলা হয়। মঙ্গলবার তার বাড়ির লোকজন ঘরের ভেতর আবুল কাশেমের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, ধর্ষণের অভিযোগে পালিয়ে বেড়ানোর লজ্জায় অভিমানে আত্মহত্যা করেছেন বৃদ্ধ আবুল কাশেম।

ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply