খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবক নিহত

| July 10, 2024

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় হাদিউর রহমান হৃত্তিক (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন জনি আহমেদ (৩০) নামের আরেক আরোহী।

নিহত হাদিউর রহমান তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের বিশ্বাস পাড়ার শান্তি বিশ্বাসের ছেলে এবং আহত জনি একই ইউনিয়নের বড়শলুয়া গ্রামের দাসপাড়ার আব্দুল জলিলের ছেলে।

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বলশলুয়া গ্রামের রাফিজ মাস্টার জানান, হৃত্তিক ও জনি দুই বন্ধু গভীর রাতে বাড়ি ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজনই মারাত্মক আহন হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হৃত্তিককে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে দর্শনা থানার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিলে হৃত্তিককে মৃত ঘোষণা করেনও আহত জনি আহমেদকে উন্নত চিকিৎসার জন্য্ রাজশাহী রেফার্ড করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick