Uncategorized

চুয়াডাঙ্গায় বিএনপির ডাকা হরতালে মাঠে নেই নেতাকর্মীরা

| October 29, 2023

চুয়াডাঙ্গায় বিএনপির ডাকা হরতাল পালিত হচ্ছে না। হরতালে প্রকাশ্যে বিএনপির কোনো নেতাকর্মীদের দেখা মেলেনি। গোটা শহরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তির জন্য বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল করছে। শহরের মোড়ে মোড়ে শান্তি সমাবেশের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন চুয়াডাঙ্গা ছাড়েনি। তবে আন্তঃজেলা যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।

হরতাল চলাকালে বিআরটিসির বাস ও ট্রাকে আগুন

শহরে প্রচুর ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করছে। কিছুটা বিলম্বিত হলেও ট্রেনগুলো চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে ঠিকমত যাতায়াত করছে। বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম হলেও পাঠদান যথারীতিতে চলে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিলো। সকালের পর থেকে দোকানপাট খুলে ব্যবসায়ীরা তাদের বেচাকেনা চালিয়ে যাচ্ছে। ব্যাংক, বীমা, অফিস ও আদালত খোলা থাকলেও হরতালের কারণে সেখানকার কার্যক্রম ব্যহত হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা শহরসহ সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা থেকে হরতালের ব্যাপারে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply