আইন আদালত

তনির শোরুম খুলে দেয়ার নির্দেশ

| June 10, 2024

ঢাকা অফিস: আলোচিত নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনির ব্যবসা প্রতিষ্ঠান ‘সানভীস বাই তনি’র গুলশানের শো-রুম খুলে দেয়ার আদেশ দিয়েছেন উচ্চ আদালত। তবে শোরুমে পাকিস্তানি ড্রেস বিক্রি করা যাবে না বলে আদেশে বলা হয়েছে।

সোমবার (১০ মে) তনির রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসাই দোলনের বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

তনির পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ খালেকুজ্জামান অরুন ও রবিউল আলম বুদু।

‘সানভীস বাই তনি’ শোরুম সিলগালা কেনো অবৈধ নয়: হাইকোর্ট

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া।

এর আগে গত ২১ মে রিট পিটিশনটি দায়ের করেন রোবাইয়াত ফাতিমা তনি। ২৭ মে ‘সানভীস বাই তনি’ শোরুম সিলগালা করা কেনো অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

পাকিস্তানি বলে গুলিস্তানের ড্রেস বিক্রি, জরিমানা দিলেন সেই তনি

গত ১৪ মে গুলশান শুটিং ক্লাব এলাকার একটি মার্কেটে বিশেষ এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

এ সময় প্রতারণার অভিযোগে সিলগালা করা হয় গুলশানের ‘সানভীস বাই তনি’ শোরুম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে শোরুমটি বন্ধ করে দেয়। অভিযোগ, দেশে তৈরি পোশাক পাকিস্তানি বলে বেশি দামে বিক্রি করতো প্রতিষ্ঠানটি।

স্বাআলো/এস

Debu Mallick