Uncategorized

অবরোধের দ্বিতীয় দিনেও প্রভাব নেই খুলনায়, যান চলাচল স্বাভাবিক

| November 6, 2023

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সোমবার (৬ নভেম্বর) খুলনায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সকাল থেকে খুলনা থেকে বিভিন্ন রুটে বাস ছাড়তে শুরু করেছে। নগরীতে থ্রি হুইলার, ইজিবাইক চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।

খুলনায় যান চলাচল স্বাভাবিক

গত সপ্তাহের অবরোধের তুলনায় সড়কে বাস চলাচল বেড়েছে। অন্য সব পরিবহনও স্বাভাবিক। শিশু-কিশোররা বিদ্যালয়ে এবং চাকরিজীবীরা কর্মস্থলে যাচ্ছেন।

আন্তঃ জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, অবরোধে বাস চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply