Uncategorized

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

| June 30, 2024

রাজশাহী ব্যুরো: রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোদাগাড়ি উপজেলার ডোমকুলি অভয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ কেটিসি ও মদিনা পরিবহনের দুইটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চালক নিহত হন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস/বি

Debu Mallick