Uncategorized

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেলো ২ জনের

| October 22, 2023

টাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার দেউলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার আবুর ছেলে এসএসসি পরীক্ষার্থী রনি (১৮) ও উপজেলার কদমতলী এলাকার মেছের আলীর ছেলে শহিদুর রহমান (৩৫)।

টাঙ্গাইলের ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply