Uncategorized

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন

| November 4, 2023

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাইফ (১৪) নামের এক স্কুলছাত্র এবং ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী বুলু বিশ্বাস (৫৮) নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আবু সাইফ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে সাহাবারবাটির দিকে যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে বিকেলে মেয়ের বাড়ি থেকে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন বুলু বিশ্বাস। পশ্চিম মালসাদহ এলাকায় পৌঁছালে একটি তেলবাহী লরি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে বুলু বিশ্বাস রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা দুইটির বিষয়ে পুলিশ তদন্ত করছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply