শিক্ষা

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রেলপথ-সড়ক অবরোধ

| November 18, 2024

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে রেললাইন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) কলেজের কয়েকশো শিক্ষার্থী সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

দেখা যায়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নিয়েছেন কলেজটির শতাধিক শিক্ষার্থী। এতে করে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

এসময় কলেজকে বিশ্ববিদ্যালয় করা দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।

এদিকে, সড়কপথ অবরোধ থাকায় বনানীর সঙ্গে জাহাঙ্গির গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের দুপাশে বাড়ছে যানবাহনের সারি।

এর আগে, গত অক্টোবর মাসের ২৪ তারিখেও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন তিতুমীরের শিক্ষার্থীরা।

সেদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন তাঁরা।

স্বাআলো/এস

Debu Mallick