Uncategorized

গাড়িচাপায় অজ্ঞাত নারী নিহত

| November 7, 2023

নোয়াখালী সদর উপজেলায় গাড়ির চাপা পড়ে অজ্ঞাতনামা এক নারী (৪৮) নিহত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্বশূল্লাকিয়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্পের সামনের সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যে জানা গেছে, ওই নারীকে বেশ কিছু দিন ধরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। দিনে-রাতে তিনি একাই চলাফেরা করতেন। ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে এলাকাবাসীর। মঙ্গলবার ভোর ৬টার দিকে দিকে ধর্মপুর ইউনিয়নের পূর্বশূল্লাকিয়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্পের সামনের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ওই নারীর মরদেহ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, ভোররাতে কোনো দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে।

সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানা বলেন, খবর পেয়ে সুধারাম থানার পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। লাশের দুই পা গাড়ির চাপায় পুরোপুর চুর্ণবিচুর্ণ হয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply