Uncategorized

পটুয়াখালীতে আড়াই লাখ শিশু খাবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল

| December 4, 2023

আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পেইনে প্রায় আড়াই লাখ শিশু ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাবে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জন অফিসের আয়োজনে ইপিআই ভবন সভাকক্ষে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রেস বিফ্রিং অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ এসএম কবির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হালদার, মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল কবির, পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সোহরাব হোসেন ও সাবেক সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।

পাওয়ার পয়েন্টে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের তথ্য তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ভবেন চন্দ্র মণ্ডল।

আগামী মঙ্গলবার দিনব্যাপী জেলার ৭৬টি ইউনিয়নে এক ৮৭৬টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৩৭৩ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী দুই লাখ ২১ হাজার ৬৭৩ শিশুকে লাল রঙের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান।

তিনি আরো বলেন, পাঁচ হাজার ৬০০ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মী, এনজিও কর্মী, সিএইচসিপি, সুপারভাইজার এবং স্বেচ্ছাসেবক কাজ করবেন। ভিটামিন এ এর অভাবে যেসকল রোগ হতে পারে তা উল্লেখ করে সকলকে নিজ নিজ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply