Uncategorized

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা

| November 24, 2023

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম হোসেনকে (৩৫) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বুত্তরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে হরিণাকুন্ডুতে বাড়ির সামনে খালের ধারে এ ঘটনা ঘটে।

শামীম হোসেন একই উপজেলার শুড়া গ্রামের বাসিন্দা।

শামীম হরিণাকুন্ডু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির সামনে খালের ধারে বসে ছিলেন শামীম। সে সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামিনুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। রোগীর সিমটম দেখে বোঝা যাচ্ছে গুলি ও আঘাতে তার মৃত্যু হয়েছে।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, হত্যার কারণ জানতে কাজ করছে পুলিশ।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply