Uncategorized

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

| November 16, 2023

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার (১৬ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমজাদ হোসাইন সোহাগ, যুগ্ম আহবায়ক ও ত্যাগী নেতা ১/১১ এর সময় রাজপথে মিছিলের নেতৃত্বদানকারী আরিফুল ইসলাম (আজম), পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সরদার নজরুল
ইসলাম, যুগ্ম আহবায়ক আরিফুর রহমানসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় তারা স্লোগানে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনেই শান্তিপূর্ণ নির্বাচন হবে। যারা এই তফসিলের বিরুদ্ধে দেশে জ্বালাও পোড়াও করতে চায় তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। শেখ হাসিনা সরকার বারবার দরকার, উন্নয়নের সরকার শেখ হাসিনা সরকার।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply