খুলনা বিভাগ

নড়াইলে অস্ত্রসহ আটক ৩

জেলা প্রতিনিধি, নড়াইল | May 11, 2025

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিমপাড়ায় তিনটি বাড়িতে শনিবার মধ্যরাত থেকে রবিবার পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে পুরুলিয়া গ্রামের আনিস শেখ (৫০), নাজিমউদ্দিন শেখ ও চঞ্চল মোল্যাকে আটক করা হয়।

এ সময় আসামিদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ একটি দেশীয় পিস্তল,অ্যামোনেশন (কার্তুজ) বানানোর উপকরণ, ৬ রাউন্ড তাজা কার্তুস, ১৭টি ব্লাংক কার্তুজ, দুইটি চাইনিজ কুরাল, ২টি ছুরি, সাতটি স্যানদা, সাতটি বল্লম, একটি ট্যাটা, ২টি তির ধনুক,৩ টিচাপাতি, ১৯ টি সোরকি, ৬ টিঢাল, ২টি শর্টগানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

কালিয়া থানা সুত্রে জানা গেছে, আসামিদের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, আজই তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo