Uncategorized

আশ্বিনের শেষে কুয়াশায় শীতের আমেজ

| October 9, 2023

আজ সোমবার (৯ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত কিছুকটা ঘন কুয়াশার দেখা মিলেছে। এ সময় জেলার সড়ক ও মহাসড়কে দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলেছে।

ভোরে ধোঁয়া ধোঁয়া কুয়াশার সিগ্ধতার মাখামাখিতে দিনাজপুরে এখন এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশা মাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন ভোরে ফজরের নামাজের মুসুল্লি, হাঁটতে বের হওয়া মানুষ ও কাজে বের হওয়া শ্রমিকরা।

এ সময়ে কুয়াশার কারণে এবার শীতের তীব্রতা বাড়তে পারে বলে অনেকে মনে করছেন।

মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লি সোহেল বলেন, আশ্বিন মাসেই কুশায়া পড়ে গেছে, শীতের প্রভাব হয়তো আসছে। কয়েকদিন আগে বৃষ্টি, তার পরেই গরম ও কুয়াশা। এ সব মিলিয়েই আমাদের এই বাংলাদেশর ছয় ঋতুর কিছুটা পরিবের্তন ঘটছে। সব যেনো একটু আগে পিছে হচ্ছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, কয়েকদিনের ভারী বৃষ্টির পর আজ সোমাবার ভোরে কিছুটা কুয়াশা পড়েছিলো। এসময় এমন কুয়াশা স্বাভাবিক বিষয়। তবে দিনাজপুরে তাপমাত্রা ২৪/২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা নামা করছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply