Uncategorized

পটুয়াখালীতে কর্মশালা অনুষ্ঠিত

| June 25, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলা এবং কলাপাড়া উপজেলায় জলবায়ু জনিত বিপদ থেকে জীবন ও জীবিকা রক্ষার জন্য আগাম প্রচার ও পদক্ষেপ গ্রহণ শীর্ষক প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) পটুয়াখালীতে উপজেলা পরিষদের মধুমতি হলরুমে উপজেলা পর্যায়ে এই প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাশ।

পটুয়াখালীতে বীরঙ্গণাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

অনুষ্ঠানের প্রারম্ভে জাগোনারী প্রজেক্ট ম্যানেজার,সিসিএএ প্রকল্প মনিরুজ্জামান প্রিন্স এই সংস্থার লক্ষ্য উদ্দেশ্য প্রত্যাশিত ফলাফল নিয়ে ধারণা প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জাগোনারী প্রোগ্রাম ডিরেক্টর, গোলাম মোস্তফা, সিনিয়র স্টেশন অফিসার ফায়ার সার্ভিস জুয়েল আহম্মেদ। এরপর সেইভ ডা চিলড্রেন ইন্টারন্যাশনাল এর কার্যক্রম সম্পর্কে ধারনা দেন এ্যাকশন প্রজেক্ট অফিসার এন্টিসিপেটরি এস এম নাইম ইসলাম।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এখলাছুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদল আমিন খান ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন প্রমুখ।

‘৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতাল’ উদ্বোধন

কর্মশালায় বক্তারা বলেন,আবার আমিষের বড় উৎস্য তাই নদী তীরবর্তী খাল নদী বেরিবাদ গুলো ঠিক করতে হবে। আর বেঁড়ি বাঁধ গুলো ঝড়ে যে পরিমাণ পানি উঠেছে তার থেকেও উচু করে বাঁধ দিতে হবে এবং মৎস্য ক্ষেত্রে জেনো উদ্যোক্তারা বিমুখ না হয় সেদিক লক্ষ রেখে প্রনোদনার ব্যবস্থা করতে হবে এবং সবাইকে এক যোগে এগিয়ে আসার অনুরোধ জানান।

জনগণ সিগনাল তোয়াক্কা করে না, নিরাপদ আশ্রয় যেতে বিমূখ। তাই প্রচার বৃদ্ধি করতে হবে এবং কিভাবে দুর্যোগ মোকাবেলায় অবগত করা যায় তা নিয়ে আগাম পরিকল্পনা করা হবে সব সেক্টর এর জনগণকে নিয়ে।

পটুয়াখালী যুব সংগঠনে ১২ লাখ টাকা অনুদান

সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাস বলেন, সকল বেসরকারি প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে উপকূলীয় অঞ্চলে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।

স্বাআলো/এস

Debu Mallick