Uncategorized

স্ত্রীর দাবিতে দুইদিন ধরে এক তরুণীর অনশন

| April 19, 2024

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে অন্তরা রানী শীল (২২) নামের এক তরুণী অনশন করছেন অনুপম ভূইয়া (৩০) নামের এক যুবকের বাড়িতে।

বৃহস্পতিবার বিকাল থেকে গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের গলাচিপা সরকারি হাসপাতালের দক্ষিণ পাশে শের-ই বাংলা রোড এলাকায়।

এই তরুণী বরিশাল ৩০নং ওয়ার্ডের বাশতলা, কাশিপুর নামক এলাকার কৃষ্ণ চন্দ্র শীলের মেয়ে।

সে বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ পর্বের ছাত্রী। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুণী।

এ বিষয়ে তিনি সর্ব মহলের প্রশাসনকে অবহিত করেছেন এমনকি সংবাদকর্মীদের সহযোগিতাও চেয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুইদিন ধরে অন্তরা রানী শীল অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থান করছে।

জানা গেছে, অন্তরা রানী শীল গলাচিপা পৌরসভায় বৃহস্পতিবার আসে। বিকেল থেকে ৯নং ওয়ার্ডের শেরই বাংলা রোড এলাকায় এ্যাডভোকেট অরুন ভূইয়ার প্রথম ছেলে অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থানসহ অনশন শুরু করে। এ সংবাদ মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ওই বাড়িতে গভীর রাত পর্যন্ত স্থানীয়রা ভীড় করতে থাকে।

অনশনকারী ওই তরুণী বলেন, আমার মামা তাপস শীল এক সময় অনুপমের বাড়িতে ভাড়া থাকতো। সেই সুবাদে তাদের বাসায় বেড়াতে যেতাম। যাওয়ার পর থেকে অনুপমের সঙ্গে আমার পরিচয়। একপর্যায়ে এবং আট বছর ধরে অনুপমের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে এমনকি পর্যটন কেন্দ্র কুয়াকাটা আমাকে ঘুরতে নিয়ে যান অনুপম। ঘুরতে গিয়ে বরিশালের একটি মন্দিরে নিয়ে আমাকে শাখা-সিঁদুর পরিয়ে বিয়ে করেন।

তিনি আরো বলেন, বিয়ের আগে ও পরে অনুপম আমার সঙ্গে অসংখ্যবার শারীরিকভাবে মেলামেশা করেছেন। তার প্রমাণ রয়েছে। এরপর হঠাৎ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন অনুপম। সরকারী চাকরি করবে বলে বিয়ের কথা গোপন রাখতে মিথ্যে প্রলোভন দেয় অনুপম ভূূইয়া। এরপর থেকে আজ কাল করে দীর্ঘ বছরের পর বছর ঘুরাতে থাকে, অনুপমের অন্যত্রে বিয়ের খবর শুনে অন্তরা রানী শীল স্বামীর অধিকার নিয়ে বাড়িতে প্রবেশ করতে চাইলে অনুপমের পরিবার আমার সঙ্গে খারাপ আচরণসহ বাড়ির বাহিরে বের করে দেয়ার চেষ্টা চালায় স্বামী অনুপমের বাবা অরুন ভূইয়া। স্বামীর অধিকার আদায়ের জন্য অমরণ অনশন করে আত্মহত্যা করবে বলে, খবরটি ইতোমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। আমার আর কোথায় ফিরে যাওয়ার সুযোগ নেই। অনুপম স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই বলে জানান ওই তরুণী। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুপমের বাড়িতে অনশন করছি। বর্তমানে অনুপম গা ঢাকা দিয়েছে। গলাচিপায় বিষয়টি এখন সবার মুখে মুখে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম খান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়ের সিকিউরিটির কথা চিন্তা করে মহিলা পুলিশ নিয়ে রাতে থানা হেফাজতে তরুণীকে রাখা হয়েছে। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি অবগত আছি। দুই পরিবারকে ডেকে সমাধানের চেষ্টা করছি।

স্বাআলো/এস

Debu Mallick