খুলনা বিভাগ

খুলনায় ছুরিকাঘাতে যুবক‌ খুন

খুলনা ব্যুরো খুলনা ব্যুরো | June 3, 2025

নগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা হরিজন কলোনীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবুজ হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত সবুজ হাওলাদার সাচিবুনিয়া এলাকার বাসিন্দা হেমায়েতের ছেলে এবং ওয়াসার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবক সবুজ ঘটনার রাতে ময়লাপোতা এলাকার হরিজন কলোনীতে তার বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বোনের বাড়ি থেকে বের হওয়ার সময় ৪-৫ জন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীদের মধ্যে একজনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে সবুজের পেটের নীচে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

চৌগাছায় ভাইয়ের হাতে ভাই খুন

সবুজের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।

এসআই আব্দুল হাই আরো জানান, এই হত্যাকাণ্ডের ব্যাপারে স্থানীয়রা কেউ তেমন কথা বলতে চাইছে না। অপরাধীদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ঘটনাটি মাদক সংক্রান্ত হতে পারে।

স্বাআলো/এস

Shadhin Alo