খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ খোরশেদ আলম (৪৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ মে) নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক ওই যুবক সুনামগঞ্জ জেলার বিশ্রামপুর উপজেলার মাজের ট্যাক এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে।
খুলনায় নদী থেকে কিশোরের লাশ উদ্ধার
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউসুফ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জাল টাকার একটি চালান অন্য জেলা থেকে খুলনায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোস্ট বসায়। তারা ঢাকা থেকে খুলনাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসে তল্লাশি চালায়।
অফিসার ইনচার্জ আরো জানান, ওই পরিবহনের একটি আসনে বসা খোরশেদ আলমের আচরণ সন্দেহজনক হওয়ায় তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ৫০০ টাকা নোটের ১০ বান্ডিল অর্থাৎ মোট পাঁচ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত খোরশেদ আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
স্বাআলো/এস
