খুলনা বিভাগ

শার্শায় গাঁজাসহ যুবক আটক

| July 6, 2024

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় এক কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন নামে এক যুবককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

শনিবার (৬ জুলাই) উপজেলার বালিদাহ পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক বিল্লাল শার্শা উপজেলার ধানতা গ্রামের বাসিন্দা।

যশোরে কিশোর গ্যাংয়ের হোতা ক্যাপ্টেন নিশিসহ ২ সহযোগী আটক

উপপরিদর্শক (এএসআই) এসএম শাহীন পারভেজ জানিয়েছেন, শনিবার বিকেলে ৩টার দিকে উপজেলার বালিদাহ পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে বিল্লালকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।

এই ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick