Uncategorized

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় যশোরের যুবক নিহত

| November 20, 2023

ঝিনাইদহের শৈলকুপায় বালু বোঝায় ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান (২৮) নামে যশোরের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার (২০ নভেম্বর) ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান যশোরের সদর উপজেলার পুলেরহাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

সে সময় মোস্তফা কামাল ও পল্লব বিশ্বাস নামের অপর দুই আরোহী আহত হয়।

স্থানীয়রা জানায়, যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানির তিনজন কর্মচারী মোটরসাইকেল যোগে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ রাস্তায় ছিটকে পড়ে তিনজন গুরুতর আহত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান নামের ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত দুইজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানির তিনজন কর্মচারী।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুরদাস মণ্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সদর হাসপাতালে আছে। দুর্ঘটনার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply