তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Friday, 24 July 2026
অর্থনীতি

অর্থনীতি থেকে বিনিয়োগের নতুন দিগন্ত

Debu Mallick  |  22 June 2026

বছরে স্থিতিশীলতার লক্ষ্য, আসছে ‘ওয়ান-স্টপ’ সেবা
ঢাকা অফিস
দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং বিনিয়োগে গতি আনতে বড় ধরনের দুটি উদ্যোগ নিয়েছে সরকার। একদিকে অর্থনীতিকে স্থিতিশীল পর্যায়ে ফিরিয়ে আনতে দুই বছরের সময়সীমার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা কমাতে চালু করা হচ্ছে অস্থায়ী লাইসেন্স ব্যবস্থা ও ডিজিটাল ‘ওয়ান-স্টপ উইন্ডো’ সেবা।
অর্থনৈতিক চাপ, বিনিয়োগের স্থবিরতা, জ্বালানি সংকট ও ব্যবসায়িক অনিশ্চয়তার মধ্য দিয়ে দেশের অর্থনীতি বর্তমানে কঠিন সময় পার করছে। তবে সরকার মনে করছে, পরিকল্পিত সংস্কার ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে অর্থনীতিকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনা সম্ভব।
রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বড় চ্যালেঞ্জ হলেও সরকার তা মোকাবিলায় কাজ করছে।
তিনি বলেন, “সার্বিক যে পরিস্থিতি, তাতে আমাদের দুই বছর সময় দিতে হবে। দুই বছরের মধ্যে অর্থনীতি ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীলতার দিকে যাবে। তৃতীয় বছর থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং চতুর্থ ও পঞ্চম বছরে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।”
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির পুনরুদ্ধারে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো গ্যাস ও বিদ্যুৎ সংকট। শিল্প উৎপাদন ও বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, গ্যাস অনুসন্ধান ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। বিদেশ থেকে গ্যাস এনে সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার জন্যও সময় প্রয়োজন হবে।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে গ্যাস, বিদ্যুৎ ও শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো নিশ্চিত করা অপরিহার্য।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)