তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Saturday, 25 July 2026
অর্থনীতি

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

Debu Mallick  |  02 July 2026

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত জুন মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৮৫ টাকা।

বৃহস্পতিবার বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নতুন মূল্য কার্যকর হবে।

বিইআরসির তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য হ্রাস পাওয়ায় দেশীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি প্রশমিত হওয়ার পর বিশ্ববাজারে এলপিজির দাম নিম্নমুখী হওয়ায় এ সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এ দাম ছিল ১৫৭ টাকা ৬ পয়সা।

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা, যা গত মাসে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।

তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এ সিলিন্ডারের মূল্য আগের মতোই ৮২৫ টাকা থাকবে।

নতুন মূল্য নির্ধারণের ফলে বেসরকারি এলপিজি ব্যবহারকারী পরিবার ও অটোগ্যাস ব্যবহারকারীরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)