কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৫১ জন নিয়োগ

১১ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে আবেদন ২১ জুলাই পর্যন্ত
কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ থেকে ২০ গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ২৫১টি পদে এই নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১ জুলাই এবং আবেদন করা যাবে ২১ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ১২৮ জন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। এছাড়া ২৯ জন ডাটা প্রসেসর, ২৮ জন অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১১ জন সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার, ৯ জন হিসাব সহকারী, ৮ জন স্কিল্ডম্যান, ৫ জন কোষাধ্যক্ষ ও ৫ জন সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া ফার্মাসিস্ট, হিসাবরক্ষক, উচ্চমান সহকারী, ইউডিএ কাম-ডাটা প্রসেসর, লাইব্রেরিয়ান, কম্পাউন্ডার, স্টোর কিপার (সার্ভে), এলডিএ কাম-ডাটা প্রসেসর, এলডিএ কাম-ক্যাশিয়ার, এলডিএ কাম-টাইপিস্ট এবং ক্যাশ সরকারসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে।
নিয়োগপ্রাপ্তরা গ্রেড-১১ থেকে গ্রেড-২০ অনুযায়ী ৮ হাজার টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেলে বেতন-ভাতা পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—
- ফার্মাসিস্ট (গ্রেড–১১): ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)
- গ্রেড–১৩ থেকে গ্রেড–১৬–এর পদসমূহ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
- গ্রেড–১৮ থেকে গ্রেড–২০–এর পদসমূহ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)
আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার সময়সীমা:
- আবেদন শুরু: ১ জুলাই ২০২৬, সকাল ১০টা
- আবেদন শেষ: ২১ জুলাই ২০২৬, বিকেল ৫টা
চাকরিপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
