তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Tuesday, 14 July 2026
খুলনা বিভাগ

খুলনায় দ্বন্দ্বের জেরে যুবককে গুলি

Debu Mallick  |  02 July 2026

খুলনা মহানগরীর লবণচরা থানার বালুর মাঠ এলাকায় নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে রাতুল (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রাতুল মহানগরীর উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা শের আলীর ছেলে। গুলিতে তার ডান পা গুরুতর জখম হয়েছে।

স্থানীয়রা জানান, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় রাতুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে পূর্ববিরোধের জেরেই এ গুলির ঘটনা ঘটেছে।

তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)