তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Friday, 24 July 2026
খুলনা বিভাগ

গুরুতর অভিযোগের মুখে দৌলতপুর থানার ওসিকে বদলি

Debu Mallick  |  25 June 2026

কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগের বিষয়ে তদন্ত চলমান থাকার মধ্যে তাকে বদলি করা হলো।

স্থানীয় ভুক্তভোগী ও বিভিন্ন সূত্রের অভিযোগ, দৌলতপুর থানায় দায়িত্ব পালনের সময় ওসি আরিফুর রহমানের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলার আসামি, সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পর অনৈতিক সুবিধার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।

এছাড়া সাধারণ মানুষকে হয়রানি, থানায় ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে।

অভিযোগকারীরা জানান, এসব বিষয়ে প্রতিকার চেয়ে পুলিশ হেডকোয়ার্টার্সসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিভিন্ন ইউনিট তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনার আলোকে গত ২৩ মার্চ ২০২৬ কুষ্টিয়া জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে ওসি আরিফুর রহমানকে দৌলতপুর থানা থেকে ট্যুরিস্ট পুলিশে বদলির নির্দেশ দেওয়া হয়।

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, দৌলতপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা হয়েছে বলে জানা গেছে।

ওসি আরিফুর রহমানের বদলির খবরে এলাকায় স্বস্তি ফিরেছে বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে জানতে ওসি আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)