তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Wednesday, 15 July 2026
খুলনা বিভাগ

চৌগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, দাবি পুলিশের

Debu Mallick  |  24 June 2026

যশোরের চৌগাছায় ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়াতলী গ্রামের বাদেখানপুরগামী সড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চৌগাছা উপজেলার পশ্চিম কারিকরপাড়ার মৃত শওকত আলীর ছেলে আবু জাফর (৩৭) এবং ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর শেখপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৩৩)।

চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম ইমরান হোসেন রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গোয়াতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাদেখানপুরগামী সড়কের ওপর থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়।

তিনি জানান, পরে তাদের শরীর তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, বুধবার (২৪ জুন) দুপুরে গ্রেপ্তার দুই যুবককে আদালতে পাঠানো হবে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)