তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Tuesday, 14 July 2026
জাতীয়

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Debu Mallick  |  05 July 2026

দেশে হামের প্রকোপ ও হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই মামলার আবেদন জমা দেন সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলার আদেশের জন্য আগামী ১২ জুলাই দিন নির্ধারণ করেছেন।

মামলার আবেদনে অপর দুই আসামি হলেন—স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তার ৯ মাস বয়সী শিশু কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে শয্যা সংকট, অক্সিজেনের অভাব এবং চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে সঠিক চিকিৎসা না পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি ঘটে। অভিযোগ অনুযায়ী, সঠিক সময়ে হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং পরবর্তীতে হামে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

বাদী তার আবেদনে দাবি করেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাদের এই অবহেলার কারণে দেশজুড়ে শত শত শিশু মারা যাচ্ছে এবং হাজারো শিশু বর্তমানে চিকিৎসাধীন। বিবাদীদের এই কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও জীবন রক্ষার রাষ্ট্রীয় দায়িত্ব লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের শামিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি জানান, আদালতের বিচারক আবেদনটি আমলে নিয়ে জবানবন্দি রেকর্ড করেছেন এবং আদেশের জন্য ১২ জুলাই তারিখ নির্ধারণ করেছেন।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)