🔴 ব্রেকিং নিউজ
Saturday, 25 July 2026
জাতীয়
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা:
- মো. ইকবাল হোসেন: পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি।
- মো. আশিক সাঈদ: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার থেকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি।
- আবু রায়হান মুহাম্মদ সালেহ: পুলিশ সদরদপ্তরের ডিআইজি থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি।
- মো. মোস্তাফিজুর রহমান: বরিশাল রেঞ্জের ডিআইজি থেকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি।
- মো. রেজাউল হক: খুলনা রেঞ্জের ডিআইজি থেকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি।
- মোহাম্মদ শাহজাহান: রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ পদায়ন।






