তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Monday, 13 July 2026
খুলনা বিভাগ

বাঘারপাড়া আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Debu Mallick  |  02 July 2026

যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের মালঞ্চি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বন্দবিলা ইউনিয়নে সংঘটিত ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে পরিবারের সদস্যদের দাবি, হাসান আলীর বিরুদ্ধে কোনো মামলা রয়েছেÑএমন তথ্য তাদের জানা ছিল না।

হাসান আলীর ছেলে এনামুল কবির লিটন বলেন, বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে পুলিশ বাড়িতে গিয়ে তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, বুধবার গভীর রাতে হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, বিএনপির পদযাত্রা চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)