তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Monday, 13 July 2026
জাতীয়

ভারতের সাথে ‘ম্যাংগোডিপ্লোম্যাসি’ অব্যাহত

Debu Mallick  |  01 July 2026

প্রতিবেশী ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ১১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমের চালান দুটি ভারতে পাঠানো হয়।

ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে এসব আম হস্তান্তর করা হয়।

বাংলাদেশের জনপ্রিয় আমের জাত আম্রপালি ও হাঁড়িভাঙ্গা দিয়ে সাজানো হয়েছে এই শুভেচ্ছা উপহার।

দুই রাজ্যে পাঠানো হলো ১১০০ কেজি আম

জানা গেছে, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। অন্যদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে।

দুই মিশনের মাধ্যমে পাঠানো আমের মোট পরিমাণ ১১০০ কেজি।

এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

সম্পর্ক উন্নয়নেম্যাংগো ডিপ্লোম্যাসি

প্রতিবছরের মতো এবারও বাংলাদেশের আম উপহার পাঠানোর এই উদ্যোগকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

কূটনৈতিক মহলে এ ধরনের উপহার বিনিময়কে ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ হিসেবে উল্লেখ করা হয়, যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক ও জনসম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে ভূমিকা রাখে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)