তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Monday, 13 July 2026
শিক্ষা

যশোর বোর্ডে এইচএসসির প্রথমদিনে অনুপস্থিত ২০৭৮

Debu Mallick  |  02 July 2026

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার পরীক্ষায় অনুপস্থিতির হার বেড়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ পরীক্ষায় বোর্ডের ২৪০টি কেন্দ্রে মোট ৮৬ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৪ হাজার ৭০৬ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ২ হাজার ৭৮ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৩৯ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. হোসেন আলী স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, গত বছর একই বিষয়ের পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৭৮ শতাংশ। সে তুলনায় এ বছর অনুপস্থিতির হার ০ দশমিক ৬১ শতাংশ পয়েন্ট বেড়েছে।

জেলাভিত্তিক হিসাবে মাগুরা জেলায় অনুপস্থিতির হার সবচেয়ে বেশি, ২ দশমিক ৯৬ শতাংশ। এরপর রয়েছে যশোর ২.৮২ শতাংশ, ঝিনাইদহ ২.৬৬ শতাংশ, বাগেরহাট ২.৬১ শতাংশ, সাতক্ষীরা ২.৫৩ শতাংশ, খুলনা ২.৪৬ শতাংশ, মেহেরপুর ২.৪৫ শতাংশ, চুয়াডাঙ্গা ২.২৯ শতাংশ ও কুষ্টিয়া ২.১৩ শতাংশ। সবচেয়ে কম অনুপস্থিতির হার নড়াইল জেলায় ১ দশমিক ৯২ শতাংশ।

এদিকে পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের দায়ে ঝিনাইদহ জেলার বারোবাজার কেন্দ্র থেকে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ড জানিয়েছে, বহিষ্কারের এ দুটি ঘটনা ছাড়া বোর্ডের আওতাধীন ১০ জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)