তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Sunday, 12 July 2026
ব্রেকিং নিউজ

শরণখোলায় ১১ শিক্ষার্থী অসুস্থ

Debu Mallick  |  01 July 2026

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির ডিম খেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীদের পরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা শেষে সন্ধ্যা নাগাদ তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুন নূর জানান, বুধবার বিদ্যালয়ের ৫৫ জন শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের ডিম খায়। এর কিছুক্ষণ পর ১১ শিক্ষার্থী প্রচণ্ড পেটব্যথার অভিযোগ করে।

তিনি বলেন, প্রথমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, অস্বাস্থ্যকর ডিম খাওয়ার কারণে শিক্ষার্থীদের এমন শারীরিক সমস্যা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

শরণখোলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ বলেন, অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে সুস্থ রয়েছে। ডিম খাওয়ার সঙ্গে অসুস্থতার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন, তদন্তে ডিম সরবরাহে কোনো ত্রুটি বা নিম্নমানের খাবার সরবরাহের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ‘ওসাকা পাবনা’ নামের একটি প্রতিষ্ঠান স্থানীয় মুক্তি নামের এক ব্যক্তির মাধ্যমে শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির খাবার সরবরাহ করে থাকে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই সরবরাহকারী প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তির যোগাযোগের নম্বর দিতে পারেনি। বিষয়টি নিয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)