তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Friday, 24 July 2026
খুলনা বিভাগ

সহড়াতলা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা

Debu Mallick  |  25 June 2026

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাত নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

সীমান্ত সূত্র জানায়, বুধবার (২৪ জুন) দিবাগত রাতের শেষভাগে ভোররাত ৩টার দিকে সহড়াতলা সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪২-এর ৫-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে সাতজন নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন এবং প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ওই সাতজন সীমান্তের শূন্যরেখা (নো-ম্যানস ল্যান্ড) এলাকায় আটকে পড়ে।

পরে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে বিএসএফ তাদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বলে জানিয়েছে সীমান্ত সূত্র।

বিজিবির ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।

তিনি বলেন, বিজিবি ও স্থানীয় জনগণের সময়োচিত পদক্ষেপের কারণে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

এ ঘটনার পর সহড়াতলাসহ মেহেরপুরের সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ সীমান্ত অতিক্রম ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)