তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Tuesday, 21 July 2026
জাতীয়

হামে আরও ৫ শিশুর মৃত্যু

Debu Mallick  |  03 July 2026

দেশে হাম রোগের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২৯ জনে পৌঁছেছে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ বা সন্দেহভাজন হাম রোগে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জন এবং সন্দেহভাজন হামে ৬৩৬ জন প্রাণ হারিয়েছে। এ দুই শ্রেণির হিসাব মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭২৯ জনে।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬৮ জন।

সার্বিক হিসাবে ১৫ মার্চের পর থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৪২৫ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্তদের সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)