🔴 ব্রেকিং নিউজ
Friday, 24 July 2026
জাতীয়
২৩,৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার


জাতীয় সংসদে আইনমন্ত্রীর ঘোষণাবিস্তারিত প্রতিবেদন: জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন যে, পূর্ববর্তী সরকারের আমলে দায়ের করা ২৩,৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে. বিএনপি, জামায়াত-ই-ইসলামী এবং অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা এসব মামলা যাচাই-বাছাইয়ের জন্য গত ৮ মার্চ একটি ৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। আইনমন্ত্রী বলেন, জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রীয় স্বার্থে এবং রাজনৈতিক নিপীড়ন বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবশিষ্ট যোগ্য মামলাগুলো দ্রুত প্রত্যাহারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন






