তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Wednesday, 15 July 2026
আন্তর্জাতিক

২৮ জুন থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

Debu Mallick  |  25 June 2026

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নিয়েই তিনি দুই দেশের নাগরিকদের যাতায়াত সহজ করতে আগামী ২৮ জুন (রবিবার) থেকে বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট (পর্যটন) ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন নতুন হাইকমিশনার। এরপর বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নতুন হাইকমিশনার জানান, আগামী ২৮ জুন থেকে সাধারণ পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে এবং ১ জুলাই থেকে নিয়মিত ভিসা প্রদান কার্যক্রম চালু হবে। প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা—এই ৫টি বিভাগীয় শহরের মূল কেন্দ্রগুলো থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রের কার্যক্রমও স্বাভাবিক করা হবে। এছাড়া জরুরি চিকিৎসার জন্য মেডিকেল ভিসা আগের মতোই অগ্রাধিকার ভিত্তিতে চালু থাকবে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা জনিত কারণে ভারত তাদের ভিসা কার্যক্রম সীমিত করে দেয়, যার ফলে সাধারণ পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ ছিল।

দীনেশ ত্রিবেদী বলেন, “গত ১২ জুন সড়কপথে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময়ই আমি সাধারণ মানুষের পক্ষ থেকে ভিসা চালুর ব্যাপারে ব্যাপক আগ্রহ ও অনুরোধ দেখি। দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ক (পিপল-টু-পিপল কন্টাক্ট) ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” দুই দেশের দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতেই দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)