তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Monday, 13 July 2026
জাতীয়

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

Debu Mallick  |  05 July 2026

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রবিবার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরকালীন সুযোগ-সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবসরে পাঠানো কর্মকর্তাদের একটি বড় অংশ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ জেলাগুলোতে পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন। তৎকালীন বিতর্কিত নির্বাচনে তাদের ভূমিকা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতেই এই বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবসরে যাওয়া কর্মকর্তাদের তালিকা

  • ডিআইজি (১৪ জন): মোল্যা নজরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহ মিজান শাফিউর রহমান, এস. এম. মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মঈনুল হক, মো. ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, মো. জাকির হোসেন খান, মো. শাহ আবিদ হোসেন, মো. জামিল হাসান, মো. মাহবুবুর রহমান এবং মো. মনিরুজ্জামান।
  • অতিরিক্ত ডিআইজি (১৮ জন): মো. বরকতুল্লাহ খান, টি. এম. মোজাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মো. মেহেদুল করিম, মো. আলমগীর কবীর, মো. রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুন্ডু, মো. নিজামুল হক মোল্যা, এস. এম. এমরান হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান খান, ড. শামসুন্নাহার, মোল্লা জাহাঙ্গীর হোসেন, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, মো. সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম এবং মো. মাশরুকুর রহমান খালেদ।
  • পুলিশ সুপার (১ জন): আব্দুল্লাহ আরেফ।

একই দিনে রদবদল এদিকে, এই গণ-অবসরের পাশাপাশি পুলিশের শীর্ষ পর্যায়ে পৃথক প্রজ্ঞাপনে ৯ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এর মধ্যে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, পুলিশের এই গণ-অবসর এবং রদবদলের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর চেইন অব কমান্ড সংস্কার ও মাঠপর্যায়ে নিরপেক্ষতা ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)