আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

| February 14, 2024

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। মাহাথিরকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তার মিডিয়া মুখপাত্র বিবৃতিতে জানান, তিনি কোনো একটি ইনফেকশনে ভুগছেন। তবে কী ধরনের সংক্রমণ তা প্রকাশ করা হয়নি।

৯৮ বছর বয়সী মাহাথির মোহাম্মদের হার্টের পুরোনো সমস্যা রয়েছে। ১৯৮৯ সালে একবার ও ২০০৬ সালে দুইবার হৃদরোগে আক্রান্ত হন এই নেতা। তাকে ২০২১ ও ২০২২ সালেও হৃদরোগের জটিলতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো। তার বাইপাস সার্জারিও রয়েছে।

মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে ২০২০ সালে সেই প্রশাসন ভেঙে পড়ে।

স্বাআলো/এসআর

Shadhin Alo