খুলনা বিভাগ

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১৩ কিশোর-কিশোরী

| July 9, 2024

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতে পাচার হওয়া বাংলাদেশি ১৩ কিশোর-কিশোরী ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার (৯ জুলাই) পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পাচারের শিকার, চাঁদনি আক্তার, খালেদ মাহমুদ,সাগর মল্লিক, দিব্যপারনি, তামিম ইসলাম, সাবা ইসলাম, দিয়া মন্ডল, রিয়া মন্ডল, জান্নাত আক্তার, বৃষ্টি বিশ্বাস, আব্দুল্লা, অংকুশ মন্ডল।

এরা দেশের যশোর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, পিরোজপুর, পটুয়াখালী, মুন্সিগঞ্জ ও কুমিল্লা জেলার বাসিন্দা।

বেনাপোলে এক কোটি ৮ লাখ টাকার সোনার বারসহ পাচারকারী আটক

তারা দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতের যায়। পরে সে দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে শুকনন্য ও ধ্রব নামে দুইটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসা ১৩ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এবং রাইটস যশোর তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন।

শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

যশোর জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস এন্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বাআলো/এস

Debu Mallick