আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ২৯ কর্মী নিহত

| October 23, 2023

ইসরায়েলি হামলায় জাতিসংঘের ২৯ জন কর্মী নিহত হয়েছেন। এই সহকর্মীদের অর্ধেকই ছিলেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার (ইউএনআরডব্লিউএ) শিক্ষক।

রবিবার (২২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)।

ইউএনআরডব্লিউএ এক পোস্টে লিখেছে, আমরা শোকে মর্মাহত। আমরা নিশ্চিত হতে পেরেছি, ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে গাজায় আমাদের ২৯ সহকর্মী নিহত হয়েছেন।

ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে: সৌদি যুবরাজ

গত শনিবার এক পোস্টে তারা ১৭ কর্মীর মৃত্যুর কথা জানিয়েছিলো যা এখন বেড়ে ২৯ জনে দাঁড়ালো।

গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘ সংস্থার স্কুলগুলোতে ১২ জন বাস্তুচ্যুত মানুষ নিহত এবং প্রায় ১৮০ জন আহত হয়েছে। ইউএনআরডব্লিউএর প্রায় ৩৮টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ফিলিস্তিনিদের অধিকার আদায়ে পাশে থাকবে বাংলাদেশ

একটি পৃথক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে, গাজায় মজুদ জ্বালানি তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে।

সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেন, জ্বালানি ছাড়া পানি থাকবে না, কোনো কার্যকরী হাসপাতাল ও বেকারি থাকবে না। জ্বালানি ছাড়া জরুরি প্রয়োজনে অনেক বেসামরিক মানুষের কাছে সাহায্য পৌঁছাবে না। জ্বালানি ছাড়া কোনো মানবিক সহায়তা করা যাবে না।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply