আন্তর্জাতিক

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ: বাড়লো তেলের দাম

| October 9, 2023

ইসরায়েল-ফিলিস্তিনের রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে চার শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম।

সিএনবিসি টিভি ১৮-এর খবর অনুসারে, সোমবার (৯ অক্টোবর) লেনদেনের শুরুতে এশীয় বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ৮৮ দশমিক ৭৬ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৯৪ শতাংশ।

অথচ তিনদিন আগে (৬ অক্টোবর) এই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫৮ ডলার ছিলো বলে জানিয়েছে রয়টার্স। এর আগে, গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববাজারে এই তেলের দাম উঠেছিলো ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৬৯ ডলার, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

তবে, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের জেরে বিশ্বব্যাপী তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছে, তাতে অপরিশোধিত তেলের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply