ভারতসহ সাত দেশের নাগরিকদের বিনামূল্যে পর্যটন ভিসা দেবে শ্রীলঙ্কা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দেশটির মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করেছে।
বাকি দেশগুলো হচ্ছে- মালয়েশিয়া, চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, জাপান ও থাইল্যান্ড।
লাইসেন্স ছাড়াই অস্ত্র বহন, মার্কিন সিনেটর আটক
পর্যটনখাত পুনরুজ্জীবিত করা এবং ২০২৬ সালের মধ্যে ৫০ লাখ পর্যটক আগমনের লক্ষ্য নির্ধারণ করেছে শ্রীলঙ্কা। বিনামূল্যে পর্যটন ভিসা প্রদান এই কর্মসূচির অংশ।
চলতি বছর পর্যটক যাওয়া বেড়েছে। সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০ লাখ পর্যটক সেদেশে গেছেন। বছর শেষে সংখ্যাটি ১৫ লাখ হতে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের ঋণের আরো ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করলো শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে, চলতি বছর এখনো পর্যন্ত ভারতের দুই লাখ ৩১০ জন পর্যটক শ্রীলঙ্কা গিয়েছেন, যা সব দেশের মধ্যে সর্বোচ্চ।
স্বাআলো/এস