আন্তর্জাতিক

কাশ্মীরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

| November 11, 2023

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকে হাউস বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার (১১ নভেম্বর) ডাল লেকে ভাসমান বেশ কয়েকটি হাউস বোটে আগুন লাগে। সেগুলো পুড়ে প্রায় ছাই হয়ে যায়। তারপরেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তিন বাংলাদেশি পর্যটক সাফিনা নামে একটি হাউসবোটে ছিলেন।

দমকল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে। পরে তা অন্য হাউসবোটে ছড়াতে থাকে। ঘটনায় অন্তত পাঁচটি হাউসবোট পুড়ে গেছে। ক্ষতি হয়েছে আরো কয়েকটির।

পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে। কাশ্মীরে এ সময় প্রচুর পর্যটক ভীড় করেন। আগুন আরো ছড়ালে বড় বিপত্তি হতে পারতো।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply