আন্তর্জাতিক

নেপালে টিকটক নিষিদ্ধ ঘোষণা

| November 13, 2023

টিকটকের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন নেপাল সরকার। অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে এই টিকটক অ্যাপের মাধ্যমে।

সোমবার (১৩ নভেম্বর) এ ঘোষণা দেন তিনি।

দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্তটি সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে নেয়া হয়েছিলো।

রেখা শর্মা সরকারের মুখপাত্রও। তিনি বলেছেন, কবে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।

সরকার বলেছে, যদিও মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার তবে সমাজের একটি বড় অংশ ঘৃণাত্মক বক্তব্যের প্রবণতাকে উৎসাহিত করার জন্য টিকটকের সমালোচনা করেছে।

নেপালের দৈনিক অনুসারে, নেপাল পুলিশের সাইবার ব্যুরো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও টিকটকের প্রতিনিধিরা গত সপ্তাহের শুরুতে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং প্রযুক্তিগত প্রস্তুতি শেষ হওয়ার পরে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

নিরাপত্তাজনিত কারণে টিকটকের ওপর অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, আফগানিস্তান, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং নরওয়ের মতো দেশও যথাক্রমে আংশিক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply