আন্তর্জাতিক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা

| June 16, 2024

আন্তজাতিক ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোতে ইদুল আজহা উদযাপন শুরু হয়েছে। রবিবার (১৬ জুন) শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

আর তারপরই বিশ্বজুড়ে মুসলিমরা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করা শুরু করে।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।

শুধু সৌদি আরব নয়. উপসাগরীয় বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৩৫০০ পরিবার

সৌদি আরবের আজ টিভির খবরে বলা হয়েছে, লাখ লাখ মুসলমান মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে ঈদের নামাজের জমায়েতে অংশ নেন।

সৌদি নাগরিক, পাকিস্তানি এবং অন্যান্য বিদেশি নাগরিকদের অংশগ্রহণে সৌদি আরব জুড়ে ১২ হাজারেরও বেশি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

ঈদের নামাজের পর পশু কোরবানি চলছে।

মক্কায়, আজ কোরবানির পর হজযাত্রীরা তাদের মাথা ন্যাড়া করবেন এবং তাদের ইহরামের পোশাক খুলে ফেলবেন। এরপর তারা সাধারণ পোশাকে তাওয়াফ আল-জিয়ারাহ (কাবা প্রদক্ষিণ) এবং সাঈ (সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে চলমান) করবেন।

স্বাআলো/এস/বি

Debu Mallick