আন্তর্জাতিক

তুরস্কে দাবানলে নিহত ৫, আহত অন্তত ৪৪

| June 21, 2024

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে ভয়াবহ দাবানলে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৪জন। এদের মধ্যে ১০জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২১ জুন) তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা এক্স-এ লিখেছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিনের কাছে দুইটি এলাকার মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাঁচজনের মৃত্যু হয়েছে।

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ৯৯, জরুরি অবস্থা জারি

আগুনে আরো চারজন আহত হয়েছেন বলেও লিখেছেন তিনি। আহতদের মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।

স্বাআলো/এস

Debu Mallick